সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ত্রাণের তালিকায় অনিয়ম বরদাস্ত করা হবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ বিতরণে যেই অনিয়ম করবে দলীয় পরিচয় হলেও রেহাই পাবে না।

আজ শনিবার সকালে রাজধানী ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা ভাসমান, ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস করে তাদের খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ সাহায্য দিতে হবে।

সীমাবদ্ধতা থাকা সত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফল হবে বলে আশা ব্যক্ত করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। পরিস্থিতি অবনতিশীল, শপিংমল ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় তৈরি করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবে, এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে।

‘শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সংকটের শুরু থেকেই দলীয় নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জীবনবাজি রেখে, এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।’

-এএ