সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

'ভারত মুসলমানদের বিরুদ্ধে অব্যাহতভাবে চক্রান্ত করছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে করোনা সংক্রমণ ছড়ানো নিয়ে মুসলমানদের উপর দোষ চাপানো এবং করোনা আক্রান্ত মুসলমানদের চিকিৎসা সেবা না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ শুক্রবার এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, ভারত এই মহামারির সময়ও মুসলমানদের উপর তাদের হিংস্র আক্রমণ অব্যাহত রেখেছে। ভারত বিভিন্ন অযুহাতে মুসলমানদের উপর তাদের খড়গহস্ত প্রসারিত করার যে প্রবণতা শুরু করেছে তা বন্ধ না করলে ভারতকে আরো কঠিন খেসারত দিতে হবে।

তিনি বলেন, করোনা মহামারি প্রসঙ্গে বিশ্বের সকল অমুসলিম গবেষকরা বলছেন, মুসলমানরা পাঁচবার অজু করার কারণে সংক্রমণ কম হচ্ছে। আর ভারত হিংসার বশবতী হয়ে মুসলমানদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

তিনি অবিলম্বে ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ এবং ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে বিশ্বমুসলিম উম্মাহকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ