শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

করোনা সঙ্কটে বাজিতপুরে অসহায়দের পাশে দাঁড়ালেন বাবু ঝন্টু কুমার সাহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহফুজ আলম
বাজিতপুর (কিশোরগঞ্জ) থেকে>

করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৩ টি ইউনিয়নে ত্রাণ দিয়েছেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাহিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনা পরিচালক বাবু ঝন্টু কুমার সাহা।

বৃহস্পতিবার সকাল দশটায় হিলচিয়া পুষ্পরানি স্কুল মাঠে ত্রাণ বিতরণ করা হয়। এসময় তিনি উপজেলার হিলচিয়া, গুরুই ও ছাতিরচর ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।

দীর্ঘদিন ধরে তিনি এলাকায় শিক্ষা-সংস্কৃতিসহ নানা ধরনের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। মানুষের পাশে দাঁড়িয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ আওয়ামী লীগ নেতা।

ত্রাণ কমিটির সমন্বয়ক ডাক্তার মোরশেদ আলম আওয়ার ইসলামকে জানিয়েছেন, বাবু ঝন্টু কুমার সাহা নিজ উদ্যোগে এলাকার এক হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। চাল, ডাল, আটা, তেল, সাবানের অসামান্য উপহার তুলে দিয়েছেন এলাকার সাধারণ মানুষের হাতে। এতে দুঃখী মানুষজন সংকটের এই মুহূর্তে বেশ উপকৃত হয়েছেন। হাসি ফুটেছে গরীব, দুঃখী ও অসহায়দের মুখে।

দীর্ঘদিন যাবৎ তিনি শিক্ষা-সংস্কৃতি ও অন্যান্য উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন। বাবু ঝন্টু কুমার সাহা হিলচিয়াকে শিক্ষার নগরী করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ