মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আল্লামা আব্দুল মুমিত ঢেউপাশীর জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
স্পেশাল করেসপন্ডেন্ট>

বৃহত্তর সিলেট বিভাগের শীর্ষ আলেম জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর মৌলভীবাজারের শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিত ঢেউপাশীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ফজরের পর মৌলভীবাজার সদরস্থ নিজ বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামাজের ইমামতি করেছেন মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা খালিদ আহমদ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় তিনি নিজ বাড়িতে আল্লামা আব্দুল মুমিত ঢেউপাশী ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আব্দুল মুমিত দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি নানা রোগে আক্রান্ত হওয়ার কারনে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ঢেউপাশা গ্রামের নিজ বাড়িতেই অবস্থান করছিলেন দীর্ঘদিন যাবত।

প্রচারবিমুখ সাদাসিধে জীবনের অধিকারী বৃহত্তর সিলেটের এই শীর্ষ আলেম ও হাদিসের দক্ষ শিক্ষক হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন সিলেটের কওমী অঙ্গনে । তার আকষ্মিক মৃত্যুতে বৃহত্তর সিলেটের বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।

জানাজায় উপস্থিত ছিলেন- জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেটের শিক্ষা সচিব মুফতী শফিকুর রহমান, হেতিমগঞ্জ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা বশির আহমদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, সহসভাপতি মাওলানা কাজী হারুনূর রশীদ, সহ সাধারাণ সম্পাদক মুহিবুল ইসলাম চৌধুরী, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মৌলভীবাজারের মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান হেলাল,  মৌলভীবাজার নূরুল কুরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দীন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ