শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

বালাগঞ্জে ২শতাধিক পরিবারে খেলাফত মজলিসের খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের করোনায় কর্মহীন অসহায় ২০৪ জন অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে আলহেরা আইডিয়াল একাডেমিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল ৭ কেজি, তেল ১লিটার, পিয়াজ ২ কেজি, আলু ২ কেজি, লবণ ১ কেজি, ডাল ১ কেজি ও প্রয়োজনীয় মসলা সামগ্রী।

খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ আহমদ মিসবাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিকের পরিচালনায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খেলাফত মজলিস সিলেট জেলা শিক্ষা ও সাহিত্য ও সম্পাদক, বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, সংগঠনের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা, সহ-সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমান , অর্থ সম্পাদক আবু শাহাজান, প্রশিক্ষণ সম্পাদক মীম হুসাইন, হুসাইন আহমদ, হুসাইন আহমদ আওলাদ প্রমুখ।

-এএ