শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার

ট্রাম্প অনুদান বন্ধ করলেও বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার দিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-কে ৫০০ মিলিয়ন ডলার দান করেছে সৌদি আরব। এ জন্য দেশটির বাদশা সালমানকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এই খবর দিয়েছে।

করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে গত সপ্তাহে ডব্লিউএইচও’তে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডব্লিউএইচও’র এককভাবে সবচেয়ে বড় অনুদানকারী দেশ যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে গত বছর ৪০০ মিলিয়ন ডলার অর্থ অনুদান দিয়েছিল মার্কিন সরকার। যা ডব্লিউএইচও’র মোট বাজেটের ১৫ শতাংশ।

ট্রাম্পের এমন ঘোষণা মহামারি মোকাবিলায় ‘বিপজ্জনক’ হিসেবে মন্তব্য করেছিলেন বিশেষজ্ঞরা। এর মধ্যে দিয়ে বৈশ্বিক করোনা সংক্রমণ রোধে হাত বাড়িয়ে দিল সৌদি আরব।

এদিকে কভিড-১৯ এর এমন মহামারি চলাকালীন অর্থায়ন বন্ধে ট্রাম্পের ঘোষণাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন ডব্লিউএইচও’র প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুস। তবে এমন পরিস্থিতিতে সহায়তা দিয়ে এগিয়ে আসায় সৌদির বাদশার প্রশংসা করেন তিনি।

গেব্রিয়াসুস বলেন, ‘করোনা মোকাবিলায় ৫০০ মিলিয়ন ডলার দান করায় সৌদির বাদশা সালমান ও দেশটির জনগণের প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা। আশা করছি জি-২০ জোটের বাকি সদস্যরাও বাদশা সালমানকে অনুসরণ করবে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র জি-২০ জোটেরও সদস্য। তবে বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় এই জোটের দুই সদস্যভুক্ত দেশের মধ্যে ভিন্ন অবস্থান নিল।

এদিকে রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ২৮ হাজার ৬০০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন ৫ লাখ ৯৫ হাজার ২১৭ জন মানুষ।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। শনিবার পর্যন্ত দাঁড়িয়েছে দেশটিতে মারা গেছেন ৩৮ হাজার ৬৬৪ জন। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩২১৯৭ জন মানুষ। আর সৌদি আরবে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ