রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঢাকা ছাড়লেন ২১৪ কানাডিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে ঢাকা ছাড়লেন কানাডার ২১৪ নাগরিক।

মঙ্গলবার রাত ৯টার কিছু সময় পর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে নিজ দেশের উদ্দেশে রওনা হন তারা।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিশেষ ফ্লাইটে সোমবার ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ৩২৮ নাগরিক। তার আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক, কূটনীতিক ও পর্যটক। পরে ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়ে দ্বিতীয় উড়োজাহাজটি ঢাকা ছাড়ে।

এ ছাড়া গত ১০ এপ্রিল জার্মানির ভাড়া ফ্লাইটে ইউরোপের ১২৩, ২ এপ্রিল জাপানের ৩২৭, ২৬ মার্চ ভুটানের ১৩৯ নাগরিক এবং ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ নাগরিক দেশে ফিরে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ