রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

ফরিদপুরে করোনায় মৃতদের দাফনে তরুণ আলেমদের বিশেষ টিম গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন-কাফনে অংশ নেয়ার জন্য ২৪ জন তরুণ আলেমের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। কওমী মাদরাসার এসব তরুণ আলেম স্বেচ্ছায় এই টিম গঠন করেছেন।

গতকাল সোমবার ফরিদপুরের পুলিশ সুপার এই টিমের অনুমোদন দেন। এই টিমের আহ্বায়ক হিসেবে রয়েছেন মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী।

অন্যান্যের মধ্যে রয়েছেন- হাফেজ মাওলানা আবু নাসির, হাফেজ মাওলানা খবির উদ্দিন, মাওলানা শেহাবউদ্দিন, মাওলানা আবুল আহাদ সিদ্দিকী, মুহা. সাইফুল ইসলাম প্রমুখ।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান তরুণ আলেমদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যেক থানাতে এ কাজের জন্য পাঁচজন পুলিশ সদস্যকে নিয়ে বিশেষ টিম রয়েছে। তাদের সাথে এই টিম কাজ করবেন।

হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী বলেন, নবী সা. কোন উম্মত যাতে মৃত্যুর পর শরিয়তসম্মতভাবে দাফন-কাফনের হক হতে বঞ্চিত না হন সেজন্য আমাদের এই টিম গঠন করা হয়েছে। আমরা করোনায় আক্রান্তদের গোসল, জানাযা ও দাফনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবো।

আহ্বায়ক মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান বলেন, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি। সর্বাবস্থায় আমাদের টিম করোনায় নিহতদের পাশে দাড়াবে। ফরিদপুরের পুলিশ সুপার সার্বিক সহযোগিতা সহ আমাদের পাশে থাকার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। আমরা প্রশাসনের সাথে থেকে শরয়ী পদ্ধতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনেই এই সমস্ত কাজ সম্পাদনা করবো ইনশাআল্লাহ্। যোগাযোগ করুন- 01762829043, 01747017848, 01718759711

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ