রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আল্লামা আহমদ শফীর সুস্থতা কামনায় হাটহাজারী মাদরাসায় দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদরাসার মুহতামিম ও বেফাক চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর পরিপূর্ণ সুস্থতা কামনায় হাটহাজারী মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার আসরের পর জামেয়ার সহযোগী পরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পরিচালনায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

কুরআন শরীফ ও বুখারী শরীফের খতমের পর নামাজে আগত মুসল্লি ও ছাত্রদের নিয়ে আল্লামা বাবুনগরী মহান প্রভুর দরবারে আল্লামা শাহ আহমদ শফীর পরিপূর্ণ সুস্থতার জন্য এবং করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের মুক্তির জন্য কায়মনোবাক্যে দোয়া করেন।

উল্লেখ্য, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে ভর্তির পর আজ ইয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার আসগর আলী হসপিটালে নেওয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার সিনিয়র উস্তাদ মুফতী জসীমউদ্দিন, মুহাদ্দিস মাওলানা কবির আহমদ, মাওলানা আহমদ দীদার কাসেমী, মাওলানা মুহাম্মদ ওমর, মাওলানা আনোয়ার শাহ আযহারী, হিসাব বিভাগ কর্মকর্তা মাস্টার রফিক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ