শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

স্বাস্থ্যকর্মীদের কাছে আমি ঋণী: বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ছাড়া পাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথমেই ডাক্তারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন।

সেন্ট থমাস হাসপাতালের ডাক্তার ও নার্সদের সম্পর্কে তিনি বলেন, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমার জীবনের জন্যে আমি তাদের কাছে ঋণী।’ খবর ডেইলি মেইলের।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা বরিস জনসন তার কাছের মানুষদের কাছে এমন অভিমত জানালেন।

অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়। অবস্থার উন্নতি হওয়ায় গত বৃহস্পতিবার বরিস জনসনকে আইসিইউ থেকে বের করে আনা হয়।

শনিবারও যুক্তরাজ্যে করোনা ভাইরাসে রেকর্ড ৯১৭ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৮৭৫ জন। আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৯৯১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ