শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যেভাবে বাঁচবেন শয়তানের ধোঁকা থেকে জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা

বরিস জনসনের অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করার পর এখন আইসিইউতে নেওয়া হয়েছে। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পরও সুস্থতার লক্ষণ না দেখে রোববার রাতে জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল সোমবার মধ্যরাতে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করে।

ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরীক কোন কারণে যদি ভেন্টিলেটরের প্রয়োজন হয়, তাহলে যেন সময় তো দেয়া যায় এ জন্যই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

গত ২৭ মার্চ বরিস জনসনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। ব্রিটিশ সরকারের প্রথম কোনো শীর্ষস্থানীয় নেতা হিসেবে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ