বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পাকিস্তানে পিপিই’র দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ, আটক ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় করোনা রোগীদের চিকিৎসাসেবার সময় নিরাপত্তা সরঞ্জাম দেয়ার দাবিতে বিক্ষোভরত ৩০ চিকিৎসককে আটক করেছে পুলিশ।

আটকদের ছেড়ে না দেয়া পর্যন্ত চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কোয়েটার অন্য চিকিৎসকরা। তবে পুলিশ বলছে, লকডাউন অমান্য করায় তাদের আটক করা হয়েছে।

চিকিৎসকদের দাবি, কোন ধরনের নিরাপত্তা সরঞ্জাম বা পিপিই ছাড়াই এ পর্যন্ত ১৫ জন করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়েছেন তারা। সামনের দিনগুলোতে পিপিই ছাড়া আর কোনও রোগীকে চিকিৎসা দেবেন না বলে সাফ জানিয়ে দেন তারা।

গত মাসেও বিক্ষোভের মুখে, পিপিই আমদানির কথা বললেও এখনও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি সরকার। পাকিস্তানে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ