বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আফগান শান্তি চুক্তিতে আবারো ফাঁটল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার সঙ্গে সম্প্রতি সই হওয়া চুক্তি ভেঙে যাওয়ার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান। সংগঠনটি বলেছে, আমেরিকা এবং আফগান সরকার চুক্তির শর্তগুলো ভঙ্গ করছে বলে এই অবস্থা তৈরি হয়েছে।

গত রোববার এক বিবৃতিতে তালেবান চুক্তি লঙ্ঘনের জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছে।

তালেবান বলছে, আমেরিকা আফগান বেসামরিক নাগরিকদের ওপরে ড্রোন হামলা চালিয়ে ওই চুক্তি লঙ্ঘন করেছে। এছাড়া, তালেবান বন্দিদের মুক্তি দেয়ার ব্যাপারে আফগান সরকার গড়িমসি করছে।

গত ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে কথিত শান্তি চুক্তি হয়েছিল। চুক্তি অনুসারে- আমেরিকা পর্যায়ক্রমে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেবে এবং আফগান সরকার তালেবান বন্দিদের মুক্তি দেবে। কিন্তু ওই চুক্তির কোনো অংশ ছিল না আফগান সরকার।

এ নিয়ে আফগান সরকারের ভেতরের ক্ষোভ রয়েছে এবং তারা বন্দীদের মুক্তির বিষয়ে খুব একটা আন্তরিক নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ