শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনায় প্রকাশ্যে আজানের অনুমতি দিল জার্মানি-নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে সাড়ে ৫০০ বছর পর প্রকাশ্যে আজানের অনুমতি দিয়েছে স্পেন। এবার স্পেনের পথ ধরে জার্মানি এই প্রথম প্রকাশ্যে মাইকে আজান দেয়ার অনুমতি দিয়েছে। একই ব্যবস্থা গ্রহণ করেছে নেদারল্যান্ডসও।

সূত্রমতে জানা যায়, মহামারি করোনা ভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ইউরোপ। করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে স্পেনই প্রথম আজানের অনুমতি দেয়।

স্পেনের দেখাদেখি নেদারল্যান্ডস ও জার্মানি তাদের দেশে অবস্থিত মসজিদগুলো থেকে মাইকে উচ্চ আওয়াজে আজান দেয়ার অনুমতি দেয়। ফলে জার্মানির ৫০টিরও বেশি মসজিদে এবারই প্রথম মাইকে উচ্চ আওয়াজে আজান দেয়া হয়। মাইকে উচ্চ আওয়াজে আজান শুনে মসজিদের আশপাশের অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়ে।

জার্মানির সরকারি নির্দেশনা অনুযায়ী যে কোনো ধর্মের উপাসনালয়ে একত্রিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির মুসলমানদের তথ্য মতে, করোনা ভাইরাসের প্রকোপে নিজেদের মনোবল চাঙা করতেই মসজিদে মাইকে আজান দেয়ার অনুমতি দেয় দেশটি। এমনিতে দেশটিতে মাইকে আজান দেয়ার ওপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ