বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবেন জাবি কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রভাবে দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার লক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

আজ শনিবার বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে দেশের সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ফলে দেশের দরিদ্র খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের খাদ্য নিরাপত্তার জন্য সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় আমরা সচেতন মানুষ হিসেবে এসব প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রয়োজনীতা অনুভব করছি।

এ বিষয়ে জাবি অফিসার সমিতির সভাপতি মুহা. আবু হাসান বলেন,  বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত নেয়ার আগে কমিটির সব সদস্যের মতামত ছাড়াও সব অফিসের প্রধানের মতামত নেয়া হয়েছে। এছাড়া কর্মকর্তাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা এমন সিদ্ধান্ত নিতে পেরেছি। এই তহবিলে বিশ্ববিদ্যালয়ের মোট তিনশ’ ৩৯ জন কর্মকর্তা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ