শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা: তাবলিগের নিজামুদ্দিন মারকাজ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত তাবলিগ জামাতের নিজামুদ্দিন মারকাজ বন্ধ করে দেয়া হয়েছে। নিজামুদ্দিনের একটি তাবলিগ জামাতে অংশ নিয়ে ৭ জনের মৃত্যুর পর ভারত সরকার এমন পদক্ষেপ নেয়।

গতকাল মঙ্গলবার নিজামুদ্দিন মারকাজ বন্ধ করার সময় সেখানে থাকা ৮৫০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সরকারের দেয়া আদেশের পরেও শত বছরের পুরানো নিজামুদ্দিন মসজিদে শত শত লোক পাওয়া গেছে।

তবে নিজামুদ্দিন মারকাজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সরকারের আদেশ মেনে সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো। তবে ভারতজুড়ে লকডাউন শুরু হয়ে যাওয়ায় অনেকেই আর বাড়ি ফিরতে পারেনি। আটকে পড়ারাই মসজিদে অবস্থান করছিলো বলে নিজামুদ্দিনের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, মধ্য মার্চে আয়োজিত ওই তাবলিগ জামাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং কিরগিস্তানের নাগরিকরা অংশ নেনে। পুরো ভারতজুড়ে গত ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন হলেও দিল্লির ওই তাবলিগ জামাতে প্রায় ১৪ শ’ মানুষ একসঙ্গে ছিলেন।

এদিকে ওই জামাতে থাকা ৩০০ জনকে ইতোমধ্যে দিল্লির বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এছড়া ওই তাবলিগ জামাতে অংশ নেয়াদের সঙ্গে যারা সংস্পর্শে এসেছে তাদেরকেও খোঁজা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ