মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

করোনা আক্রান্তদের জন্য নারায়ণগঞ্জে বিশেষ হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস রোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউ এস বাংলা মেডিকেল কলেজে তৈরি হতে যাচ্ছে অস্থায়ী করোনা হাসপাতাল। পূর্বাচল নারায়ণগঞ্জসহ আশেপাশের রোগীদের জন্য করোনা হাসপাতালটি তৈরি করা হবে।

ইউএস বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন বলেন, রূপগঞ্জ উপজেলার কাঞ্চনপুর পৌর এলাকায় অবস্থিত পূর্বাচল আমেরিকান সিটির অভ্যন্তরে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মূল ক্যাম্পাসের ভিতরে প্রায় ৪২ হাজার স্কয়ার ফুট খালি জায়গা রয়েছে। সেখানে এবং আশেপাশের খালি জায়গায় এই বিশেষায়িত হাসপাতালটি তৈরি করা হবে।

তিনি আরো বলেন, এখানে আমাদের ইউএস বাংলার একটি পূর্ণাঙ্গ হাসপাতাল রয়েছে এই মেডিকেল কলেজের ডাক্তার, নার্সসহ ২০০ শয্যার অস্থায়ী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হবে। প্রয়োজন হলে এই ২০০ শয্যাকে আরও বাড়িয়ে ৫০০ শয্যায় উন্নতি করা হবে। এর জন্য যেসব সব সামগ্রী প্রয়োজন সেগুলোর মজুদ করা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে এই অস্থায়ী হাসপাতাল নির্মানে অনুমতির জন্য সরকারি সংশ্লিষ্ট দফতরে আলোচনার প্রস্তুতি নিয়েছে ইউএস বাংলা গ্রুপ। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রাংশ, বেড, মেডিকেল উপকরণ, চিকিৎসক ও সেবাকর্মীদের প্রয়োজনীয় পিপিই কেনার উদ্যোগ চলছে। চলতি সপ্তাহের পরিস্থিতি পর্যালোচনার পরেই দ্রুত সময়ের মধ্যে এই হাসপাতাল নির্মাণ কাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ