শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা: সমাপনী পরীক্ষা স্থগিত করল দারুল উলূম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংক্রমণ আতঙ্কে ভারতের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের সমাপনী পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ মার্চ)  প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসিরাত অনলাইনের।

মঙ্গলবার (২৪ মার্চ) দেওবন্দের এসডিএম, সিও সহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের সঙ্গে পরামর্শের পর মজলিসে শুরার মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাসিরাতের খবরে বলা হয়, দেওবন্দের এসডিএম কুমার পান্ডে, সিও চোবে সিং, থানা ইনচার্জ একদিত শর্মাসহ কর্মকর্তাদের একটি দল আবুল কাসেম নোমানীর সঙ্গে সাক্ষাৎ করে করোনাভাইরাস পরিস্থিতিকে সামনে রেখে দারুল উলূমের সমাপনী পরীক্ষা আপাতত মূলতবি রাখার আবেদন জানান।

এরই প্রেক্ষিতে দারুল উলূমের মজলিসে শুরার একটি মিটিং হলে সেখানে সমাপনী পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন মুফতি আবুল কাসেম নোমানী। তিনি জানান, আপাতত করোনাভাইরাসের পরিস্থিতিতে সমাপনী পরীক্ষা মূলতবি ঘোষণা করা হয়েছে।

তবে পরবর্তীতে এ পরীক্ষা কবে হবে এ বিষয়ে মুফতি আবুল কাসেম নোমানী জানিয়েছেন, ‘এ ব্যাপারে মিটিং হয়ে পরবর্তীতে সিদ্ধান্ত আসবে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ