শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনায় সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ছে ৩ মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে প্রবাসীরা বিনা মাসুলে তিন মাসের আকামা (রেসিডেন্সি পারমিট) পেতে যাচ্ছেন। করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বলা হয়, সেখানে অবস্থানরত যেসব বিদেশির আকামার মেয়াদ ১৮ মার্চ হতে ৩০ জুনের মধ্যে শেষ হবে তাদের মেয়াদ কোনো মাসুল ছাড়াই আরও তিন মাস নবায়ন হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সৌদিতে কারফিউ জারি করা হয়েছে। কাজের তাগিদে যারা সৌদিতে অবস্থান করছেন তারা বেশ বিপদে আছেন। তাই কষ্ট লাঘবে তিন মাস আকামা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৬৭ জন। মৃত্যু হয়েছে একজনের। পুরো বিশ্বে মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ৯০০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ ২৩ হাজার মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ