বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাঙামাটিতে হামে আক্রান্ত ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক সপ্তাহে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের শিয়ালদহে হামে আক্রান্ত হয়ে অন্তত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সেখানে তিন গ্রামে হামে আক্রান্ত প্রায় ১০০ শিশু।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

তিনি বলেন, ‘আমরা জেনেছি দুর্গম ওই এলাকায় হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা অসুস্থ হচ্ছে। আমরা জরুরি মেডিকেল টিম সেখানে পাঠিয়েছি।’

শুক্রবার (২০ মার্চ) বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সহযোগিতায় হেলিকপ্টারে করে বিশেষ আরেকটি মেডিকেল টিম সেখানে যাবে বলেও জানান তিনি।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন জানান, সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী তিনটি গ্রাম অরুনপাড়া, নিউথাং পাড়া ও হাইচপাড়ায় গত কয়েক দিনে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে মূলত শিশুরাই আক্রান্ত হচ্ছে এবং ইতিমধ্যে পাঁচটি শিশু মারা গেছে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, ‘বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানোর সাথে সাথেই তারা পদক্ষেপ নিয়েছে। তবে গ্রামগুলো খুব দূরে এবং দীর্ঘ পায়ে হাঁটা পথে হওয়ায় সঠিক সময়ে সঠিক চিকিৎসা সেবা পৌঁছানো কঠিন হচ্ছে।’

প্রসঙ্গত, ২০১৫ সালের মে মাসে পানিবাহিত রোগে আক্রান্ত হয় ওই এলাকায় সাতজনের মৃত্যু হয়। এ ছাড়া আক্রান্ত আরও ৩০ জন জরুরি চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ