বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফের আন্দোলনে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এর আগেও ইতিহাস বিভাগের দাবিতে আন্দোলন করেছিল ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। তবে ইউজিসি কর্তৃক তদন্ত কমিটি গঠন করায় গত ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ৫ মার্চের মধ্যে দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। অন্যথায় ৬ মার্চ (আজ) থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়া হয়।

ওই দিন রাতেই এ খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পরলে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করে। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ