রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত

বিশ্বশান্তি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তাড়াইল ইসলাহী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেক এবং এক হওয়ার আহ্বান জানিয়ে ইহকালে শান্তি ও পরকালে মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে কিশোরগঞ্জের তাড়াইলের বেলংকা জামিয়াতুল ইসলাহ ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ইসলাহি ইজতেমা।

আজ রোববার দুপুর ১২টায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আখেরি মুনাজাত করেন।

মুনাজাতে লাখ মুসল্লি অংশ নেন। লাখ মানুষের কান্নার আওয়াজে ভারী হয়ে উঠে তাড়াইলের আকাশ-বাতাস।

মুনাজাতের আগে ইসলাহী বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লাহ তায়ালাকে সবসময় অন্তরে রাখতে হবে। অন্তরে এক মাত্র আল্লাহকে জায়গা দিতে হবে। যদি তুমি সর্বদা আল্লাহকে অন্তরে রাখতে পারো, তাহলে তোমার শান্তি আসবে। এই ইজতেমায় আসার মূল লক্ষ্য হাসিল হবে। জান্নাত তোমার জন্য অনিবার্য হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী একজন ধর্মপ্রাণ মানুষ; তিনি উলামায়ে কেরামকে ভালোবাসেন জানিয়ে তিনি বলেন, আমাদের কামাল ভাই, ইসলাম ও কওমি শিক্ষার্থীদের জন্য অন্য কাজ করেছেন। তিনি বাংলাদেশ সব মানুষের নেতা। বিশেষ করে তিনি উলামায়ে কেরামের নেতা।

তিনি আরও বলেন, দোয়া সমস্ত ইবাদতের মূল, কিন্তু দোয়ার কোন ভাষা নেই, একমাত্র কান্নাই দোয়ার ভাষা। দোয়া করার সময় শিশুর মত কাঁদবে। যা কিচ্ছু চাওয়ার কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইবে। অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ