বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ২৩ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক
সাভার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার অনাবাসিক শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ২৩ জানুয়ারি।

এ উপলক্ষে একটি সাধারণ আলোচনা সভার আয়োজন করেছে মাদরাসা কর্তৃপক্ষ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাদিকুর রহমান হিরু। তিনি এ মাদরাসার প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী ও সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন-শ্রমিক ফেডারেশন।

আলোচনা ও মতবিনিময় সভার সভাপতিত্ব করবেন দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল ও আল্লামা শাহ আহমদ শফীর খলিফা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী।

প্রধান ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. ওবায়দুর রহমান। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তিনি।

এছাড়াও আলোচনা করবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোশারফ হোসাইন, এ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আরিফুল ইসলাম ও এ মাদরাসার মুদাররিস মুফতি গাজী সিদ্দিকুর রহমান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন- দারুল উলুম মাবিয়ার সভাপতি আলহাজ্ব মিনহাজ উদ্দিন মুসা মিয়া, সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদুর রহমান ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য জনাব হাসান সরদার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ