বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

উমেদনগর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ.- এর ইন্তেকালের পরে তার উত্তরসূরী নির্বাচিত হয়েছেন তার বড় ছেলে হাফেজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী। সিলেটের ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরের নতুন মুহতামিমের (প্রিন্সিপাল) দায়িত্ব পেয়েছেন তিনি।

গত ৫ জানুয়ারি উমেদনগর জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও দীর্ঘদিনের শাইখুল হাদিস মাওলানা হবিগঞ্জী রহ.-এর ইন্তেকালের দিনই প্রতিষ্ঠানটির মজলিজে শূরার সিদ্ধান্তক্রমে তাকে মাদরাসাটির প্রিন্সিপালের দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি জামিয়ার নায়েবে মুহতামিমের (ভাইস প্রিন্সিপাল) দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়াও মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. পরিচালিত জামিয়া শারইয়্যাহ মহিলা মাদরাসারও প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী।

৪৭ বছর বয়সী হাফেজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী ১৯৯৬ সালে চট্রগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারি মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ