বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

আল্লামা হবিগঞ্জী রহ.স্মরণে সিলেটের জামেয়াতুল খাইরে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলতান মাহমুদ বিন সিরাজ
সিলেট থেকে

উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী রাহ.স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা সিলেটের উচ্চতর গবেষণা মূলক ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর উদ্যোগে জামেয়া মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জকিগঞ্জ মুনসিবাজার মাদরাসার নির্বাহী মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা আব্দুল মুছাব্বির। সঞ্চালনায় ছিলেন, জামেয়াতুল খাইর এর শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুকতাদির।

সংক্ষিপ্ত আলোচনা করেন, জামেয়াতুল খাইরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি আব্দুল মুনতাকিম, সহকারী পরিচালক ও ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ হবিগঞ্জ জেলার উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, বাইতুল মামুর জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল মুকতাদির, মুফতি জমিরুদ্দীন, মুফতি ইবাদুর রহমান কাসিমী প্রমুখ।

আলোচকেরা বলেন, আল্লামা হবিগঞ্জী রাহ. প্রয়াণে আমরা অভিভাবক হারা হয়ে গেলাম। সত্যিই সোনার মানুষ ছিলেন তিনি। তাঁর বর্ণাঢ্য জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

উপস্থিত ছিলেন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ জামেয়ার আসাতাজায়ে কেরাম ও ছাত্রবৃন্দ।

সভাপতির শেষ বক্তব্য ও দোয়া পরিচালনা করেন শাইখুল হাদীস আল্লামা আব্দুল মুছাব্বির।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ