সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সড়ক প্রশস্থকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে

এনআরসি নিয়ে মসজিদ থেকে দেওয়া হচ্ছে বিশেষ বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হায়দরাবাদ থেকে কলকাতা, মুম্বাই থেকে বেঙ্গালুরু সর্বত্র মসজিদে জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি নিয়ে বিশেষ বার্তা এবং গাইডবুক বিতরণ করছে ভারতের মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজেপি সরকার বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, ভারতজুড়ে হবে এনআরসি। আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলও। তাই নথি সংক্রান্ত যাবতীয় তথ্য সঠিক রাখার জন্য প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে সতর্ক করা হচ্ছে মসজিদের পক্ষ থেকে।

বেঙ্গালুরুর জামিয়া মিলিয়া মসজিদের ইমাম ইমরান মাসুদ বলেন, ‘গত তিন মাস ধরেই আমরা মুসলিমদের নথিতে থাকা ভুল ঠিক করার কথা বলে আসছি।’

কর্ণাটকের একটি মসজিদের সম্পাদক সুহেল আহমেদ বলেন, ‘প্যান ও আধার কার্ড যেসব মুসলিমদের নেই তাদের এই ধরনের শিবিরের মাধ্যমে পরিচয়পত্র করে দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৬ হাজার ফরম বিতরণ করা হয়েছে।’

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে জানানো হয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের নানা জায়গায় এই ধরনের শিবির করা হয়েছে। হায়দরাবাদেও এক দল স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ