বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

হাসপাতালে আল্লামা আশরাফ আলীকে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যান বলে আল্লামা আশরাফ আলীর ছেলে মাওলানা সাব্বির আহমদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় শ্রদ্ধাভাজন এ আলেম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্তে দু’টি বিষয় নিয়ে আলোচনা করেন বলেও জানান তিনি।

মাওলানা সাব্বির আহমদ জানান, প্রথমত কওমি মাদরাসার স্বীকৃতি প্রদান ও তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষভাবে শুকরিয়া জানিয়েছেন আল্লামা আশরাফ আলী।

দ্বিতীয়ত, কাদিয়ানী ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে আল্লামা আশরাফ আলী বলেন, ‘বিশ্বের প্রায় ৫৭টি দেশে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আপনার ও সরকারের কাছে দেশের ওলামায়ে কেরামের আবেদন এ দেশেও যেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়।’

এ সময় ইসলামী ঐক্যজোটের মহাসিচব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও  নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ