শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ

মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো যশোরের জোড় ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরে তিন দিনব্যাপী আঞ্চলিক জোড় ইজতেমা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ, ক্ষমা প্রার্থনা ও মঙ্গলকামনা করে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো। এতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান শরিক হন।

শনিবার যশোর উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুপুর ১২টায় আখেরি মুনাজাত করেন দারুল উলুম দেওবন্দের মাওলানা আব্দুর রহমান।

যশোর জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ সকল স্তরের মানুষ এই মোনাজাতে অংশ নেন।

সফল ও নিরাপদ পরিবেশে যশোরের ইজতেমা শেষ করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, কার্যালয়গুলোসহ সর্বস্তরের কর্মকর্তা, ব্যক্তি ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি।

এর আগে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমায় যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়িসহ রাজশাহী বিভাগের সব জেলার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেয়।

প্রসঙ্গত, ইজতেমা মাঠের সার্বিক প্রস্তুতি ও ইজতেমা উপলক্ষে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব ইজতেমার সফলতার জন্য পরামর্শ ও দিক-নির্দেশনা দেয়া হয়। শুধুমাত্র আলেম-ওলামা ও তাবলিগে তিন চিল্লা সম্পন্নকারীরা এ জোড়ে অংশগ্রহণ করতে পারেন।

উল্লেখ্য, টঙ্গীর ময়দানে ২০২০ সালের ইজতেমা শুরু হবে ১০ জানুয়ারী থেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ