মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

মাগুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরা মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অরশিদ রায় নামের এক ব্যক্তির একটি টিনের ঘর, নগদ টাকা, আসবাবপত্র, মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অরশিদ রায় জানান, পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের মেইন লাইনের তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে বসতঘরের ওপর পড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। এতে ঘরের ভেতরে ২০ মণ পাট, ধান, টেলিভিশন, ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, পল্লী বিদ্যুতের কর্মীদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কারণ বসতঘরের ওপরে মেইন লাইনের তার ছিঁড়ে থাকা দেখে অনেক দিন আগেই কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানালে তারা কোনো পদক্ষেপ নেয়নি।

মহম্মদপুর পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার গোলাম কবির বলেন, তার ছিঁড়ে থাকার বিষয়টি আমাদের জানা নেই বা জানানো হয়নি। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ