শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ

জাবি উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত ইউজিসির কাছে জমা দেবো: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা যে দুর্নীতির তথ্য উপাত্ত আমার কাছে জমা দিয়েছেন সেটি দেখা হচ্ছে এবং সেগুলো ইউজিসির কাছে আমরা জমা দেবো। ইউজিসি সেটা দেখে যথাযথ ব্যবস্থা নেবে।

শনিবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনও আর আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় আনবে না। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি বলেন দেশে উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে।

দীপু মনি আরও বলেন, এবার কাউন্সিলে আমরা নবীন প্রবীণকে মিলিয়ে যুগের সঙ্গে যুগোপযোগী নেতৃত্ব নিয়ে আসবো এবং এবারও আমরা প্রবীণের অভিজ্ঞতা নবীনের শক্তির সাহস সবকিছুকে মিলিয়ে অত্যন্ত ভালো একটি নেতৃত্ব পাবে দেশের মানুষ।

মন্ত্রী অনুষ্ঠানের শুরুতে সিআরপির প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়া সিআরপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরপির সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। মন্ত্রীর সাথে এসময় অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরী এ টেইলরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ