বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইমাম নিয়োগ প্রসঙ্গে যা বলছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ইমাম মুয়াজ্জিন নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কাতার বাংলাদেশে দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমান স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কাতারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ইমাম মুয়াজ্জিন নিয়োগ সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেম সমাজের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ দূতাবাস দোহার দৃষ্টিগোচর হয়েছে, এ বিষয়ে অনেকে ব্যক্তিগতভাবে সরাসরি দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন।”

Image may contain: text

“কাতার ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ইমাম মুয়াজ্জিন নিয়োগ একটি স্বতন্ত্র প্রক্রিয়া, কাতারের ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল নিজস্ব ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দেশে অবস্থান করে আগ্রহী আলেম হাফেজদের সাক্ষাৎকার গ্রহণপূর্বক যোগ্যতার ভিত্তিতে ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগ দিয়ে থাকে, একই প্রক্রিয়ায় কাতার ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ হতে বিভিন্ন সময় ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগ দিয়ে আসছে।”

“কাতার ধর্ম মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ হতে ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগকে বাংলাদেশ দূতাবাস সবসময় সাধুবাদ জানায় এবং প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে।”

“উদ্ভূত পরিস্থিতিতে আলেম সমাজের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ দূতাবাস অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এ বিষয় কাতার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” বলা হয় বিজ্ঞপ্তিতে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ