শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ

'আলেম সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জেলা কর্মী সম্মেলন-২০১৯’। শুক্রবার জেলার এডভোকেট তারেখ স্মৃতি অডিটোরিয়ামে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সম্মেলন শুরু হয়ে শেষ হয়  রাত ৮টায়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি চৌধুরী নাসীর আহমাদ এ সম্মেলনে সভাপতিত্ব করেন। এছাড়াও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আলেম সমাজকে আজ জাগতে হবে। যারা বলেন আমরা রাজনীতি করিনা, আজ যদি দেশ লুটও হয়ে যায় তারা তখন নিরবতার ভুমিকা পালন করবে। আজ দেশের মাদরাসাগুলোতে রাজনীতি করতে সেসকল আলেমগরাই বাধা প্রদান করেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, এই সকল আলেমদের দেওবন্দের অনুসরণকারী বলা যাবে না। যারা রাজনীতি করে না তারা তাদের দায়িত্ব সম্পর্কে অজ্ঞ, তারা দেশের কোন কল্যাণে আসে না। তাই যারা দেশের কল্যাণ চান, দেশের উন্নতি চান, তাদের কে এখনি সময় রাজনীতিতে ফিরে আসার। উলামায়ে দেওবন্দের পথে ফিরে আসার।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ছাত্র নেতা হুজাইফা উমর, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ্, জমিয়তে উলামায়ে ইসলাম ময়মনসিংহ মহানগর শাখার সভপতি মাওলানা নূরুল আবসার মাসুম, ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল,  যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহিল বাকী, মহানগর শাখার সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ সুবহানী, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন সরকার, ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভপতি মাওলানা মতিউর রহমান মামুন, ছাত্র জমিয়ত মহানগর শাখার সভাপতি মো: শরিফুল ইসলাম এবং ছাত্র জমিয়ত বারিধারাস্থ ময়মনসিংহ জেলার শাখার সভাপতি মো: আবু সাইদ নূরুল্লাহ্ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ