মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের সাবেক প্রধান মুফতির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দারুল উলুম ওয়াকফ দেওবন্দের সাবেক প্রধান মুফতি মাওলানা ফুজাইলুর রহমান হেলাল উসমানী আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন। ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

দারুল উলুমের মিডিয়া সেল আজ (৫ ডিসেম্বর) এ খবর দিয়েছে। খবর অনুযায়ী, দারুল উলুমের মাকবারায় তাকে দাফন করা হবে।

মরহুম মাওলানা ফুজাইলুর রহমান হেলাল উসমানী ভারতের প্রসিদ্ধ একজন আলেম ও গবেষক লেখক ছিলেন। একাধারে ৫০ টিরও বেশি পত্রিকায় তিনি লেখালেখি করেছেন। তার কলমে হাজারো ফতোয়া লিখিত হয়েছে।

এছাড়াও মরহুম মাওলানা পাঞ্জাবের মালির কোটলায় প্রধান মুফতি হিসেবে দীর্ঘদিন ধরে খেদমত করছিলেন। পাশাপাশি মুসলিম পার্সনাল  ল’ বোর্ডের নির্বাহী সদস্যও ছিলেন তিনি।

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য বিশ্বব্যাপী দোয়ার আয়োজন করতে আহ্বান জানানো হয়েছে।

আরেএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ