বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইন্দোনেশিয়ার জাকার্তায় ধর্মীয় উত্তেজনার বিরুদ্ধে মুসলিমদের র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনার জবাবে সেদেশের হাজার হাজার মুসলমান গতকাল জাকার্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী বের করেছে।

বিক্ষোভের আয়োজক কমিটির সদস্য হিকাল হাসান বলেন এ র‍্যালীর মূল উদ্দেশ্য হলো সম্প্রতি ঘটে যাওয়া ইসলামের বিরুদ্ধে উত্তেজনাকে প্রতিহত করে ইন্দোনেশিয়ার মুসলমানদের মধ্যে ঐক্য গঠন করা।

জাকার্তার পুলিশ মুখপাত্র জানায়, ১২ হাজারের অধিক মুসলমান এই র‍্যালিতে অংশগ্রহণ করেছে। তবে আয়োজক কমিটি এই র‍্যালিতে অংশগ্রহণকারীদের সংখ্যা আরও অধিক ঘোষণা করেছে।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ২০২০ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে সেদেশের একদল রাজনৈতিক ব্যক্তি ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে। জাকার্তা পোস্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ