শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ

সিরিয়ায় সরকারি বাহিনী-বিদ্রোহীদের সংঘাত, দুই দিনে নিহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে গেলো দুই দিনে ৯৬ যোদ্ধাসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে, ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক দল।

সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহী নিয়ন্ত্রীত এলাকায় শনিবার থেকে শুরু হয় অভিযান। এতে সরকার বাহিনীর ৫১ জন এবং ৪৫ জন বিদ্রোহীর প্রাণ গেছে।

ইদলিবের উত্তরপূর্বাঞ্চল থেকে, বিদ্রোহীদের হঠাতে এখনও চলছে বিশেষ অভিযান। গত আগস্টে রুশ নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের সাথে অস্ত্রবিরতিতে সম্মত হলেও চলে অভিযান। এতে প্রাণ যায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিকের।

পরিসংখ্যান অনুযায়ী, গত ৮ বছরে দেশটিতে সংঘাতে প্রাণ গেছে ৩ লাখ ৭০ হাজার মানুষের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ