শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ

যে মসজিদে নামাজ আদায় করতে পারেন মাত্র পাঁচ জন মুসল্লি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বর্তমান তেলেঙ্গানা প্রদেশের হায়দরাবাদে অবস্থিত এক আশ্চর্য সুন্দর এক মসজিদ মীর মাহমুদ সাহেব মসজিদ।

৯.২ ফুট বাই ১২ ফুট অর্থাৎ ১১০ বর্গফুট আয়তনের এই মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারেন মাত্র পাঁচজন মুসল্লি। মসজিদটির এই আয়তন একে এনে দিয়েছে বিশ্বের ক্ষুদ্রতম মসজিদের স্বীকৃতি।

হায়দরাবাদের মীর আলম হ্রদের তীরে মীর মাহমুদের পাহাড়ের উপরে এ মসজিদটি অবস্থিত। ১৬ শতকে তৎকালীন গোলাকুন্ডা রাজ্যের কুতুবশাহী সুলতান আবদুল্লাহ কুতুব শাহের আমলে এ মসজিদটি নির্মাণ করা হয়। মীর মাহমুদ নামে ইরাক থেকে আসা এক সুফির নামে পাহাড় ও পাহাড়ের উপর মসজিদটির নামকরণ করা হয়।

সমুদ্র পৃষ্ঠ থেকে ৫৩০ মিটার উচ্চতায় অবস্থিত পাথরে নির্মিত এ মসজিদটি মাত্র একটি খিলানের উপর ভর করে দাঁড়িয়ে আছে। দুই মিনারের এ মসজিদটি স্থানীয় কুতুবশাহী স্থাপত্যশৈলীর উল্লেখযোগ্য এক নিদর্শন।

বর্তমানে ভগ্নপ্রায় এ মসজিদটিতে নামাজ আদায় করা হয়না। প্রয়োজনীয় সংস্কারের অভাবে ধ্বসে পড়ার ঝুঁকিতে রয়েছে অদ্ভুত সুন্দর এই মসজিদটি।

সূত্র: এবাইট ইসলাম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ