মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফিলিস্তিনে অবৈধভাবে বসতিস্থাপন দ্বিগুণ করছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলের বসতি স্থাপন দ্বিগুণ করা হবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নাফতালি বেনেত।

গতকাল রোববার তিনি বলেন, শহরটির পাইকারি বাজার উচ্ছেদ করে নতুন একটি বসতি গড়ে তোলা হবে।

দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়, বর্তমানে হেবরন শহরে ২০ হাজার ফিলিস্তিনির বসবাস। অবৈধভাবে সেখানে প্রায় এক হাজার ইহুদি বসতি গড়ে তুলেছে। নতুন এ ঘোষণার মাধ্যমে আরো এক হাজার ইহুদির জন্য শহরটিতে বসতি স্থাপন করা হবে।

এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহরটিতে ইহুদি বসতি স্থাপন অবৈধ নয় বলে ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরই এমন সিদ্ধান্ত নিলো ইসরায়েল।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর জোরপূর্বক দখলে করে নেয় ইসরায়েল। তখন হেবরনসহ পার্শ্ববর্তী অন্যান্য শহরগুলোতে অবৈধ বসতি স্থাপন করে তারা। তারপরও ১৯৯০ পর্যন্ত ফিলিস্তিনের অন্যতম বড় ব্যবসাকেন্দ্র ছিল হেবরনের শুহাদা স্ট্রিট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ