শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’

বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড় ধরনের বিস্ফোরণে কেঁপে উঠেছে লন্ডন। ভোরবেলা বিস্ফোরণের শব্দেই ঘুম ভেঙেছে লন্ডনের বিভিন্ন কাউন্টির বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা টুইট করে বিস্ফোরণের কথা জানিয়েছেন। স্থানীয় সময় রোববার ভোর ৪টা ২০ মিনিটে বিস্ফোরণের শব্দে বাড়ি-ঘর কেঁপে ওঠে। এরপরেই সাইরেন বাজাতে শুরু করে পুলিশ।

লন্ডন পুলিশ এবং ফায়ার ব্রিগেড জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে। তবে এটা বড় ধরনের কিছু নয় বলে উল্লেখ করেছে ফায়ার ব্রিগেড।

পুলিশ এক টুইট বার্তায় বলেছে, উত্তর লন্ডনে প্রচণ্ড শব্দের খবর আমরা পেয়েছি। তবে কোনো বিস্ফোরণের খবর পাওয়া যায়নি। আমরা এই ঘটনা তদন্ত করছি। এই ঘটনায় জনগণের উদ্বেগের কোনো কারণ নেই।

হের্টস ফায়ার কন্ট্রল এক টুইট বার্তায় বলেছে, ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আমরা বেশ কিছু এলাকা থেকে খবর পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

হের্টফোর্ডসায়ার, হ্যারো, বেরনেত স্টিভিনেজ এবং পূর্ব ও দক্ষিণ পশ্চিম লন্ডনে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এসব অঞ্চলের বাড়ি-ঘর প্রচণ্ড শব্দে কেঁপে উঠেছে। তবে এই বিস্ফোরণ বা শব্দ কোথা থেকে এসেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মাত্র দু'দিন আগেই লন্ডন ব্রিজে বেশ কয়েকজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে লন্ডন ব্রিজের ওপর ওই হামলায় দু'জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিনজন। এর মধ্যেই এমন বিস্ফোরণে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ