বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে ‘ডোপ টেস্ট’র সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির আগে এবং ফাইনাল পরীক্ষার পূর্বে ডোপ টেস্ট (মাদক গ্রহণ করেছে কি না তার পরীক্ষা) পদ্ধতি চালু করার জন্য পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে।

আজ রোববার (১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে মো. শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আলোচনায় এ সুপারিশ করা হয়।

সভায় ডোপ টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও সদস্যের উপস্থিতিতে এ আলোচনায় কমিটি দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে যথাযথ ব্যবস্থা নেয়ার ওপর জোর দেয়। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ফাইনাল পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের ডোপ টেষ্ট চালুর সুপারিশ করা হয়।

এছাড়াও সভায় কমিটির ৮ম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও সদস্যের উপস্থিতিতে বৈঠকে ডোপ টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা শেষে দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং একটি শিক্ষিত ও সুস্থ্য জাতি উপহার দিতে এ প্রস্তাব করা হয়।

এছাড়া বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযান কার্যক্রম পরিচালনার সুবিধার্থে শূন্য লাইন থেকে এক কিলোমিটারের বাইরে বিদ্যমান ১২৬টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) সীমান্তের কাছে স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উক্ত বিওপিগুলো স্থানান্তরের ফলে পরিত্যাক্ত ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, কুমিল্লা ও ফেনী জেলার সীমান্ত এলাকায় চারটি পরিত্যাক্ত বিওপিকে স্থায়ী কমিটির সুপারিশের আলোকে ‘বঙ্গবন্ধু শিক্ষা নিকেতনে’ রূপান্তরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের বেকারত্ব দূর, চোরাচালান রোধ ও সীমান্ত অপরাধ থেকে মুক্ত রেখে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে ‘আলোকিত সীমান্ত’ প্রকল্প চালু করে ৫০ জন নাগরিককে প্রকল্পের মাধ্যমে সেবা দিয়ে স্বাবলম্বী করার পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে জানানো হয় বৈঠকে।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, মো. আফছারুল আমীন এমপি, মো. হাবিবর রহমান এমপি, সামছুল আলম দুদু এমপি, পীর ফজলুর রহমান এমপি ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি।

এছাড়া উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামানসহ মন্ত্রণালয় ও বিভাগের প্রধানগণ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ