বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

খোঁজ মিলছে না মাদরাসা শিক্ষক মুফতি আতিকুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা কেরানীগঞ্জ ‘জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার শিক্ষক মুফতি আতিকুল্লাহ গতকাল (সোমবার) থেকে নিখোঁজ রয়েছেন। ভোর পাঁচটায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে তিনি নিখোঁজ হন বলে জানা যায়।

মুফতী আতিকুল্লাহ বসুন্ধরা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুর রহমানের ছেলে ও জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসা’র প্রবীণ মুহাদ্দিস ও প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাঁটগামীর ছোট জামাতা।

কেরানীগঞ্জ মাদরাসায় যোগাযোগ করে জানা যায়, মুফতী আতিক গতকাল সোমবার (২৫ নভেম্বর) নিজ বাড়ী চট্টগ্রাম থেকে কর্মস্থল কেরানীগঞ্জে আসার পথে ভোর পাঁচটায় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় হতে নিখোঁজ হন। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিক্ষক মুফতি আতিকুল্লাহর নিখোঁজের ঘটনায় তার সন্ধ্যান চেয়ে পরিবারের পক্ষ থেকে র‌্যাব-১০ ধলপুর যাত্রাবাড়ি কার্যালয়ে একটি জিডি করা হয়েছে।

কেরানীগঞ্জে শিক্ষকতার আগে তিনি ফেনী ‘জামিয়া ইসলামিয়া সোলতানিয়া লালপোল মাদরাসা’ ও ‘বগুড়া জামিল মাদরাসা’র শিক্ষক ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ