বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

স্বাধীনতা সংগ্রামী আল্লামা হুজুরের স্মৃতিতে ভারতে কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর ছব্বিশ পরগনার সীমান্তবর্তী ঘোজাডাঙ্গায় স্বাধীনতা সংগ্রামী আল্লামা হুজুর স্মৃতিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬৩ বছরের এই মাদরাসা আজও প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি বহন করে চলেছে ভারতে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা বিশ্ব দরবারে বাংলার নাম উজ্জ্বল করবে বলে আশাবাদী মাদরাসার শিক্ষক শরিফুল আমিন।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বসিরহাট মহকুমার ইটিন্ডা আমিনিয়া মাদরাসায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা দু’শ ৭০ জন। এ ছাড়াও অন্যান্য প্রান্ত থেকে বিভিন্ন প্রতিযোগীরা এখানে অংশ নেয়। এখান থেকে জয়ী ১০ জন অংশ নেবে আন্তর্জাতিক স্তরে।

অনুষ্ঠানের উদ্যোক্তা শারিফুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক হাবিবুর মন্ডল ও শিক্ষক মাসুদুর রহমান মন্ডলসহ অন্যান্য মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। কুরআন ও আরবি প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিযোগীদের দেওয়া হয় আধুনিক ও ডিজিটাল শিক্ষা।

আন্তর্জাতিক স্তরে অন্যান্য দেশ এতদিন কুরআন পাঠে সাফল্য পেলেও পিছিয়ে ভারত। তাই বিশ্ব দরবারে কুরআন পাঠে সাফল্য আনতেই এই উদ্যোগ। মাদরাসার পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতার মাধ্যমে এই গ্রামের নাম বাংলা ও রাজ্য ছাড়িয়ে দেশ ও আন্তর্জাতিক স্তরে মাদরাসার নাম উজ্জ্বল করছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ