মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আমি আমার মসজিদ ফেরত চাই: আসাদউদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের অনুমতি দিয়ে ভারতের আদালতের রায়ের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি শুক্রবার বলেছেন, আমি আমার মসজিদ ফেরত চাই।

ভারতের প্রভাবশালী আউটলুক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এই রাজনীতিবিদ বলেন, ভারতীয় সংবিধান বিরুদ্ধে কোন পদক্ষেপ ও লোকরঞ্জকবাদের বিরুদ্ধে আমি সব সময় থাকবো।

তিনি বলেন, ‘আমার কাছে সংবিধান সবার উপরে এবং এটি আমাকে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিমত পোষন করার স্বাধীনতা দিয়েছে। সংবিধানের বিরুদ্ধে যায় এমন যে কোন কিছুর বিরুদ্ধে থাকবো আমি।

ওয়াইসি বলেন, আমাদের লড়াই একখণ্ড জমির জন্য ছিলো না। আমার আইনি অধিকার প্রতিষ্ঠার লড়াই। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে মসজিদ নির্মাণের আগে কোন মন্দির ভাঙা হয়নি। তাই আমি আমার মসজিদ ফেরত চাই।

হায়দরাবাদ থেকে নির্বাচিত এই এমপি শুক্রবার ‘আমার মসজিদ ফেরত’ চাই লিখে একটি টুইটও করেছেন।

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ওয়াইসি বলেছিলেন, বাবরি মসজিদ যদি অবৈধ হয় তাহলে লালকৃষ্ণ আদভানিসহ অন্যদের কেন এটি ধ্বংসের জন্য দায়ী করার চেষ্টা হল। আর মসজিদ যদি বৈধ হয়, তাহলে এখন কেন আবার সেই জমি আদভানিদের দেয়া হলো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ