শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

ঘূর্ণিঝড় 'বুলবুলে' ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ঘূর্ণিঝড় বুলবুলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির তালিকা এখনও আমাদের হাতে সম্পূর্ণ পৌছায়নি। তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কাজ করছে। সেই তালিকা আসার পর আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে প্রত্যেক মন্ত্রণালয়কে যার যার সেক্টর অনুযায়ী ক্ষতির তালিকা পৌছে দিবো। তারপর সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এমন কমিটি দেয়া হবে যে কমিটি আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জল করবে এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দলকে শক্তিশালী করবে।

সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা ও সাভার পৌর মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে।

-এএ