শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

জেএসসি’র ‘বিজ্ঞান’ পরীক্ষা বুধবার ও ‘গণিত’ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট ‘জেএসসি’র সোমবারের স্থগিত ঘোষিত বিজ্ঞান পরীক্ষা আগামী বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

আর পুননির্ধারিত সোমবারের পুনঃস্থগিত ‘গণিত’ পরীক্ষা আগামী ১৪ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

অপরদিকে জেডিসি’র আগামীকালের পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। আর জেডিসি’র ১১ নভেম্বরের পরীক্ষাটি আগামী ১৬ নভেম্বও অনুষ্ঠিত হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক রোববার রাতে টেলিফোনে পরীক্ষা পেছানো ও পরিবর্তিত সময়সূচির বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

মু. জিয়াউল হক জানান, শনিবারের জেএসসি’র গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। সেটি আবার পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। আর শনিবারের জেডিসি পরীক্ষাটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

তিনি বলেন, গত ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি বিজ্ঞান পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।

আরএম/