মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সিলেটে বাস উল্টে ধানক্ষেতে, মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের জকিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জকিগঞ্জ ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার (২২), তার শিশু কন্যা রুহেনা বেগম (২), মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী নূরজাহান বেগম (৫০)। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক আব্দুল্লাহ আল মেহেদী।

জানা গেছে, সিলেট থেকে জকিগঞ্জগামী সিলেট জ-১১০৪৫২ বাসগাড়ি বাবুর বাজার এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে ওসি মীর মো. আব্দুন নাসের, ওসি (তদন্ত) সুশংকর পাল ও ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হান্নান ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

জকিগঞ্জ থানার ওসি মীর মুহা. আব্দুন নাসের জানান, গুরুতর আহত ১২ জনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের জকিগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ