সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

বাবরি মসজিদ রায়ের প্রতিবাদে ঢাকায় ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সুপ্রীমকোর্ট থেকে বাবরি মসজিদ নিয়ে যে রায় ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক ও পূণরায় হিন্দু-মুসলিম সহিংসতা উষ্কে দেয়ার মতো বলে মন্তব্য করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম।

আজ ০৯ নভেম্বর শনিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদ উত্তর গেইটে বাবরি মসজিদ নিয়ে অনৈতিক রায়ের প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি ভারতীয় সুপ্রিমকোর্টকে এই সিদ্ধান্ত থেকে সরে এসে বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদের জন্যই বহাল রাখার দাবি জানান।

এছাড়া বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তারা ভারতীয় সুপ্রিমকোর্টকে বিতর্কিত ও অনৈতিক এই রায় বাতিল করে উক্ত জায়গা বাবরি মসজিদের জন্য বরাদ্ধ দিতে ভারত সরকারের প্রতি আহবান জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানান।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ’র সঞ্চালনায় বিক্ষোভপূর্ব সমাবেশে আরো উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আব্দুল জলিল, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রকাশনা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, আলিয়া মাদ্রাসা সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য আব্দুল হাসিব গোলদার সহ মহানগর ও ঢাকাস্থ ক্যাম্পাস নেতৃবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ