শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

বাবরি মসজিদের রায়, কাল ঢাকায় বিক্ষোভ করবে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল (রোববার) বাদ আছর বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেছেন, ভারতের সুপ্রীমকোর্ট কর্তৃক বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মানের রায় ঘোষণা করে ভারতের মুসলিমসহ সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।

তিনি আরও বলেন, এ রায় ঘোষণার মধ্য দিয়ে ভারত আবার প্রমান করলো, ভারত মুসলমানদের জন্য নিরাপদ আবাস্থল নয়। এ রায়ের মধ্য দিয়ে গোটা ভারতে মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টির আশংকা উড়িয়ে দেয়া যায় না। হিন্দুরা এখন বেপরোয়াভাবে যে কোনো মসজিদকে তাদের মন্দিরের স্থল দাবি করতে পারে বলে আশংকা করছি।

মাওলানা মাহফুজুল হক বলেন, মসজিদ নির্মানের জন্য পাঁচ একর জমি দিয়ে মুসলমানদের সাথে তামাশা করা হয়েছে। ১৯৯৩ সালে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চ হয়েছিলো। প্রয়োজনে বাংলাদেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে আবারো তীব্র আন্দোলন গড়ে তুলে ভারত সরকারকে চাপ প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, নির্বাহী সদস্য মুফতী হাসান মুরাদাবাদী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন প্রমূখ।

-এএ/আরএম