শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

তিনটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেছেন। আইসিটি খাতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সংস্থাগুলো তাকে এ সম্মাননা দিয়েছে।

এগুলো হলো, ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’, ‘ডিসিডি এপিএসি অ্যাওয়ার্ড-২০১৯’ ও ‘গোভইনসাইডার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯’।

সোমবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের আগে পুরস্কারগুলো হস্তান্তর করেন।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন হাই-টেক পার্ক অবকাঠামো গঠনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটিকে ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলোজি অ্যান্ড সার্ভিসেস অ্যালাইয়েন্স (ডব্লিউআইটিএসএ) এর ২১তম আয়োজনে বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির কাছে পুরস্কারটি হস্তান্তর করে। আইটি’র অলিম্পিক হিসেবে পরিচিত ওই আয়োজনটি ৬ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়।

এদিকে আইসিটি ডিভিশনের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘৪ টায়ার জাতীয় ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্পটিকে ডাটা সেন্টার কন্সট্রাকশন ক্যাটাগরিতে ‘ডিসিডি এপিএসি অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার দেয় হয়। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ডাটা সেন্টার ডায়নামিকস (ডিসিডি) ‘৪ টায়ার জাতীয় ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্প’ পুরস্কারটি দিয়েছে।

ডিসিডি’র সাংহাই শাখার কান্ট্রি ডিরেক্টর জনসন ইয়াং আইসিটি ডিভিশনের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের কাছে পুরস্কারটি হস্তান্তর করেন। জিয়াউল আলম একটি প্রতিনিধি দলসহ ১৭ সেপ্টেম্বর চীনের শেনজেন নগরীতে ৪ টায়ার ডাটা সেন্টারের নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন লি. পরিদর্শনকালে পুরস্কারটি হস্তান্তর করা হয়।

‘৪ টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্পে’র আওতায় গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্কের বিশ্বমানের ডাটা সেন্টার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি এ২আই প্রোগ্রামের আইসিটি ডিভিশন বাস্তবায়িত কল সেন্টার ‘৩৩৩’ কেন্দ্রীয় ডাটা, সেবা ও অভিযোগ ব্যবস্থাপনার জন্য গোবইনসাইডার এশিয়ার বেস্ট সিটিজেন এঙ্গেজমেন্ট প্রজেক্ট’ এর স্বীকৃতি স্বরূপ ‘গোভইনসাইডার ইনোভেশন অ্যাà¦