শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

কাদিয়ানীদের কথিত মসজিদ ভেঙে দিলো পাকিস্তানি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের পাঞ্জাবে কাদিয়ানীদের একটি কথিত মসজিদ ভেঙে দিয়েছে প্রদেশের পুলিশ। সালিম উদ্দিন নামে কাদিয়ানী সম্প্রদায়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

সালিম জানান, রবিবার মুলতানের হাসিলপুর গ্রামে জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা এসে মাটির ইটে তৈরি মসজিদটি ভেঙে দিয়ে গেছে।

মসজিদটি ভাঙার সময় কর্তৃপক্ষ দাবি করে, সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে এটি নির্মান করা হয়েছিল। কিন্তু কাদীয়ানিরা কর্তৃপক্ষের এই দাবি অস্বীকার করে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

উল্লেখ্য, পাকিস্তানে প্রায় পাঁচ লাখ কাদিয়ানীদের বাস। ১৯৭৪ সালে তাদেরকে অমুসলিম ঘোষণা করে দেশটি।

আরএম/