সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়া সেই এসআই ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর কোতোয়ালী থানার দুই উপ-পরিদর্শকের (এসআই) ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়া ঘটনায় এসআই আমিরুজ্জামানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে যশোরের পুলিশ সুপার মঈনুল হক গণমাধ্যমকে এ কথা জানান।

এছাড়াও এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে (ডিএসবি) দায়িত্ব দেয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে (ডিএসবি) দায়িত্ব দেয়া হয়েছে। পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, যশোর শহরের উপশহর বাবলাতলা এলাকার পিয়ালের গাড়ি সার্ভিসিং’র গ্যারেজে মাঝে মধ্যেই আসর বসান যশোর কোতোয়ালি মডেল থানার আমিরুজ্জামান। বিভিন্ন সময়ে হাতেগোনা কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে রাতের বেলায় অবস্থান করেন। এ সময় সেখানে জমে ওঠে ইয়াবা সেবন ও তাসখেলার আসর। সম্প্রতি সেই ইয়াবা সেবন ও তাস খেলার একটি ভিডিও ও ছবি ফাঁস হয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ